কালনা,বর্ধমান।
পিকনিক করতে এসে মদের বোতল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে. ঘটনাটি ঘটেছে কালনা কুশোডাঙ্গা ঝাপানতলা এলাকায়. আজ সকাল বেলায় পয়লা জানুয়ারি উপলক্ষে পিকনিক করতে এসেছিল তাতিপাড়া বেশ কিছু যুবক.
বেলা গড়াতেই স্বপন পাল নামে এক যুবক ওই এলাকায় পিকনিক করতে আসা আরেকটি দলের সাথে বচসায় জড়িয়ে পড়ে.
আর ঠিক সেই সময় স্বপন পালের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় ওই যুবক.
গুরুতর আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে. অভিযুক্ত যুবকদের পলাতক ঘটনার তদন্তে নেমেছে কালনা থানা পুলিশ .


