শতবর্ষে পড়েছে মালদা শহরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মডেল মাদ্রাসা।
চলতি মাসের ১১ তারিখ শতবর্ষ উযাপন উৎসব শুরু হচ্ছে। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
জানা গেছে, শনিবার উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি।
এছাড়াও থাকবেন আরেক মন্ত্রী জাকির হোসেন সাহেব, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দ মহারাজ।
প্রধান শিক্ষক ড: তৌসিপ বিশ্বাস বলেন,‘আমাদের শতবর্ষ উদযাপনের উদ্দেশ্য, শিক্ষার আলো সকলের কাছে পৌঁছে দেওয়া।
এটি জেলার ঐতিহ্যশালী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বহু জ্ঞানী-গুণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এখানকার প্রাক্তনী। যাঁদের মধ্যে অনেকেই কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকী বিদেশেও রয়েছেন।
তাঁদেরকে সম্মিলিত করার প্রয়াস চালানো হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।’ জানা গেছে, শনিবার শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।
রবিবার প্রাক্তনীদের নিয়ে পুনির্মিলন অনুষ্ঠান। ওই দিনই হবে রক্তদান শিবির।
অনুষ্ঠানের ৩দিন ধরে চলবে বিভিন্ন সেমিনার, পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতা, মডেল ও হস্তশিল্প প্রদর্শনী।
