বছরের শুরুতেই পড়েছে জাঁকিয়ে শীত, আর সেই শীতের হাত থেকে বাঁচতেই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস ,
বীরভূম ডিস্ট্রিক্ট সোশ্যাল আক্টিভিস্ট ,
পাড়ুই থানা ও বাংলা সাহিত্য সমন্বয় মঞ্চের উদ্যোগে,
রহমতপুর পল্লী শান্তি সোসাইটি র ব্যবস্থাপনায়, বেড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, কবি প্রতিভা গাঙ্গুলী মহাশয়ার আয়োজনে,
বীরভূম জেলার পাড়ুই থানার অন্তর্গত রহমতপুর গ্রামে মানুষদের হাতে কম্বল ও শীত বস্ত্র প্রদান এর মত মহৎ কর্মসূচি। উপস্থিত ছিলেন পাড়ুই থানার অফিসার ইনচার্জ নীলরতন ঘোষ ছাড়াও বিশিষ্ট অতিথি গণ।
অনুষ্ঠানে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় নতুন শীতবস্ত্র ও কম্বল, পরিশেষে সকলকে কল্পতরু উৎসব কে স্মরণ করে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজনের।

