পশ্চিম মেদিনীপুর
প্রয়াত সাংসদ গুরুদাস দাশগুপ্তর এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত হালকা গভীর নলকূপকে চাষের কাজে ব্যবহার না করে মাছ চাষের ভেড়িতে জল সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছে।
নলকূপটি দায়িত্ব হস্তান্তরের পূর্বে রেজিষ্ট্রিকৃত কমিটি গঠন হলেও,হয়নি তার রেজিষ্ট্রেশনের পুনর্নবীকরণ।
সম্পাদককে অন্ধকারে রেখেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল চাষের কাজে ব্যবহার।
বর্তমানে জলহাঙ্গরের হাতে জমি।
ডিসেম্বর মাসে চলছে চাষের জমিকে ঝিলে রূপান্তরকরণের কাজ।ক্ষুদ্র চাষীদের আপত্তির তোয়াক্কা না করেই কিছু অসাধু মানুষ অতিরিক্ত লাভের লালসায় চাষের জমিকে তুলে দিয়েছেন ভেড়ি ব্যবসায়ীর হাতে।
স্থানীয় খালে নালায় জল তলানিতে। কয়েক হাজার হেক্টর মাঠে সুবিশাল জলাধার তৈরী করতে January মাসে জলের যোগান কোথা থেকে আসবে।
বিশ্ব যখন পানীয় জল সংকটে তখন এত বিশাল পরিমাণ ভূগর্ভস্ত জলের অপচয় কেন।
বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রশাসনকে উদ্যোগী হতে আবেদন করছি।


