মোথাবাড়ি থানার উদ্যোগে আয়োজিত সমন্বয় কাপ ২০১৯ ভলিবল প্রতিযোগিতা জিতে নিলো বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েত ।

মালদা ঃ 




গ্রাম বাংলার যুবকদের মধ্যে খেলার অগ্রগতির প্রসার ঘটানোর উদ্দেশ্যে মালদা জেলা পুলিশের উদ্যোগে মোথাবাড়ি থানার ব্যবস্থাপনাতে সমন্বয় কাপ ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হলো । 

কালিয়াচক দুই নং ব্লকে র বাঙ্গীটোলা হাইস্কুলের মাঠে এই খেলা সম্পন্ন হয় ।




 এই খেলায় চ্যাম্পিয়ন হলো বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েত। আজ বাঙ্গীটোলা হাই স্কুলের মাঠে এই প্রতিযোগিতায় বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েত পঞ্চনন্দপুর ২ গ্রাম পঞ্চায়েত কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

এই খেলায় কালিয়াচক ২ নম্বর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতে নটি দল অংশগ্রহণ করে। 

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও মালদা জেলা পুলিশের সহযোগিতায় গ্রামীণ খেলার অগ্রগতির জন্যই এবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়,

 খেলার আয়োজন করেন মোথাবাড়ি থানার পুলিশ। উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার পুলিশ ওসি বিটুল পাল ও মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া। 




মোথাবাড়ি থানার ওসি বিপুল পাল জানিয়েছেন" গ্রাম বাংলার যুবকদের মধ্যে খেলার অগ্রগতির প্রসার ঘটানোর উদ্দেশ্যেই মালদা জেলা পুলিশের উদ্যোগে এই খেলা সম্পন্ন হল খেলায় নটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চ্যাম্পিয়ন হয় পঞ্চনন্দপুর দুই ।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...