যে সব যাত্রীরা ট্রাফিক রুলস মেনে হেলমেট পড়ছেন, সিট বেল্ট বাঁধছেন,
ট্রাফিক রুলস মেনে রাস্তা পারাপার করেন ও সচেতন নাগরিকের কর্তব্য পালন করেন তাদের রাস্তায় দাঁড়িয়ে ফুল, চকলেট সহ শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হলো।
বছরের শেষ দিনে অভিনব এই উদ্যোগ নেয় বোলপুরের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্হা।
সঙ্গে ছিলো বোলপুর থানার পুলিশ ও জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ।
বছরের শেষ দিনে, বোলপুরের চিত্রা সিনেমা মোড়ে বাইক আরোহী, চারচাকা কে অনুরোধ করে দাঁড় করিয়ে হেলমেট পড়ার, সিটবেল্ট বাঁধার অনুরোধ করা হয়।
বাইকের দুজন সওয়ারী, দু জনেই হেলমেট পড়েছেন এমন সচেতন যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সচেতন নাগরিক হয়ে গাড়ী চালানো এবং নিজের ও অন্যের জীবনের নিরাপত্তার সঙ্গে পথ চলার জন্য অনুরোধ জানানো হয়।
আয়োজক মহম্মদ আলী বলেন, আমরা প্রতি বছর পথ যাত্রীদের সচেতনতা বাড়াতে, দূর্ঘটনা কমানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়ে থাকি।
সব মানুষকে ভালো বেসে, বুঝিয়েও মানুষের অভ্যাস বদলানো যায় সেটা আমরা দেখছি। বীরভূম ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, এদিন ভালো সাড়া পাওয়া গেছে।
বহু বাইক আরোহী সহ সাধারন যাত্রীরাও খুব খুশী হয়েছেন।
সহকারী হিসেবে ছিলেন বোলপুর থানা পুলিশ কর্মীরা ও সমাজকর্মী নুরুল হক।


