ধানতলায় এক যুবতীকে পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি পথে নামল বিজেপি।

মালদা,




-ধানতলায় এক যুবতীকে পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি পথে নামল বিজেপি। 

৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও খুনের কুল কিনারা করতে পারে নি।


 পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিজেপি এদিন মিছিল বের করে। 

শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পরে পুলিশ সুপার অফিসে গিয়ে অবস্থান বিক্ষোভ করে। এদিন নেতৃত্ব দেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। 




ধানতলা গ্রামের ঘটনাস্থলও পরিদর্শন করেন তিনি। 

পাশাপাশি গ্রামের মানুষদের সঙ্গেও কথা বলেন। এদিন তিনি বলেন,‘‌হায়দ্রাবাদের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলছেন।

 কিন্তু মালদা নিয়ে চুপ কেন। কিংবা কামদুনি, বালুরঘাট, বীরভূমের ঘটনারও কোনও কিনারা হল না। দোষীদের কোনও শাস্তি হয় নি। আর উনি অন্য রাজ্য নিয়ে কথা বলছেন। 

আমরা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করছি।’‌ এদিন লকেট বলেন,‘‌আমরা ধানতলা গ্রামে গেছিলাম। 




সেখানকার মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এরাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

ভাবতেই অবাক লাগে।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...