উদ্বোধন হলো উলুবেড়িয়ায় উড়ালপুলের,
দক্ষিণ পূর্ব রেল ওয়েল উলুবেড়িয়া স্টেশনের পাশে নবনির্মিত উড়ালপুলের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে 6নং জাতীয় সড়কের সঙ্গে উলুবেড়িয়া মহকুমা শহরের সহিত যোগাযোগ সেতু উদ্বোধন করেন,
উলুবেড়িয়া বাসীর দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান হলো,
উল্লেখ্য উলুবেড়িয়া রেললাইনের ওপর লেবেল ক্রসিংয়ে দীর্ঘ সময় ধরে সমস্ত গাড়ি কে দাঁড়িয়ে থাকতে হয়,
যারফলে সাধারণ মানুষ, হাসপাতালে র মুমুর্ষ রোগীর, অফিস যাত্রীদের ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের খুব অসুবিধা র সম্মুখীন হতে হয়,
আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী,বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন,
শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালিপদ মন্ডল, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান,সহ আরো অনেকে,





