গত তিনদিনে প্রচন্ড শৈত্যপ্রবাহে ভাঙনাক্রান্ত বস্ত্রহীনেদের শীত বস্ত্র প্রদান করে ঠান্ডার হাত থেকে রক্ষা করে অনন্য নজির গড়লো আজমাল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন ।
আগামী দিনে এই সংগঠন গোটা মালদা জেলা তে প্রায় দশ হাজার দুস্হ হতদরিদ্র পরিবারের হাতে কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে ।
শনিবার মোথাবাড়ি তে ১০০০ জনকে বস্ত্র বিতরণ করা হয় ।
আজমাল ফাউন্ডেশনের চেয়ারম্যান
মোহম্মদ নজরুল ইসলামের উদ্যোগে উত্তর লক্ষ্মীপুর মোথাবাড়ি সহ স্থানীয় 2000 জনকে আজও কম্বল তুলে দেন আজমল ফাউন্ডেশন এর কর্ণধার নজরুল ইসলাম।
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত সমাজসেবীরা এলাকার প্রায় ২০০০ গরীব দুঃস্থ মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরন করে ।
হামিদপুরে ও উত্তর লক্ষ্মীপুরের পর মোথাবাড়ি পি ডাব্লুডি মাঠে কম্বল বিতরণের জন্য উপস্থিত হন মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো চেয়ারম্যান তথা।
পঞ্চানন্দপুরের বাসিন্দা তথা সমাজসেবী মোঃ নজরুল ইসলাম ।
নজরুল বাবু বলেন, "শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে প্রতিবছর দুঃস্থ ও গরীব মানুষের জন্য কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।





