গোটা জেলা জুড়ে শুরু হয়েছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’এর ওপর সচেতনতামূলক প্রচার। মঙ্গলবার কালিয়াচকের চৌরঙ্গি মোড় এলাকায় হয়ে গেল এরকম এক প্রচার।
তার আগে কালিয়াচকের মোহম্মদিয়া হাই মাদ্রাসার পড়ুয়াদের নিয়ে একটি সাইকেল র্যালি বের হয়।
র্যালি শেষে চৌরঙ্গি মোড়ে গাড়ির চলকদের নিয়ে একটি চক্ষু পরীক্ষা শিবির হয়, এবং প্রয়োজনে চশমাও দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
কিছুদিন আগে মালদা সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মালদায় দুর্ঘটনার সংখ্যার রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
তখনও পথ-নিরাপত্তার ওপর বিশেষ জোর দিতে বলা হয়।
এরপর গোটা জেলা জুড়ে আবার শুরু হয়ে পথ নিরাপত্তার ওপর বিভিন্ন সচেতনতামূলক প্রচার। এর আগে হবিবপুর, মানিকচক থানা এলাকায় হেলমেটহীন আরোহীদের গোলাপ দিয়ে গান্ধীগিরি করা হয় পুলিশের তরফ থেকে।
এদিন জেলা পুলিশের উদ্যোগে এবং কালিয়াচক থানার পরিচালনায় ও ব্যবস্থাপনায় কালিয়াচকের চৌরঙ্গী মোড়ে এদিন নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির করা হয়।
কালিয়াচক মহম্মদিয়া হাই মাদ্রাদা থেকে সাইকেল র্যালি সিলামপুর, চুড়িওয়ালা মোড়, কালিয়াচক থানা রোড হয়ে চৌরঙ্গি এলাকায় শেষ হয়।
ছিলেন কালিয়াচক থানার আইসি আশিস দাস, কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, প্রধান শিক্ষক সহ পুলিশ-সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন আইসি বলেন চৌরঙ্গি জেলার অন্যতম ব্যস্ততম এলাকা।
এখানে মাঝে মধ্যেই অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটে থাকে। তাই এই সাবধানে চালাও জীবন বাঁচাও এই বার্তা সামনে রেখে এই এলাকাকাটিই বেছে নেওয়া হয়েছে সচেতনতার জন্য।
এই এলাকায় আমরা আধুনিক ট্রাফিক প্রক্রিয়া লাগুর প্রস্তাব দিয়েছি এনএইচএ-কে। এই প্রক্রিয়া এখানে চালু করা হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে আমাদের আশা।
পথ নিরাপত্তা নিয়ে এহেন প্রচার আমাদের কালিয়াচক এলাকা জুড়ে চলতেই থাকবে।
