ইংরেজ বাজার থানার ঝলঝলিয়া রেল কলোনী এলাকারএক গৃহস্থ বাড়ির গোডাউন থেকে বিষাক্ত গোখরো সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওই এলাকায়।
শুক্রবার বিকেল চারটে নাগাদ গৃহস্থের বাড়ির গোডাউন পরিস্কার করতে গিয়ে দেখতে পান সাপটিকে।
খবর দেওয়া হয় সর্প বিশারদ নিতাই হালদার কে নিতাই বাবু এসে গৃহস্থের গোডাউন ঘর থেকে সাপটিকে উদ্ধার করেন।
সর্প বিশারদ নিতাই হালদার বলেন সাপটিকে না মেরে আমাকে খবর দিয়েছে তার কারনে পরিবার কে ধন্যবাদ জানায় ।
এই সাপটি হলো গোখরো প্রায় চার ফিট লম্বা ।
পরে সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেন তিনি।
