শান্তিনিকেতনে মহাসমারোহে পালিত হলো খ্রিস্ট উৎসব ,

অরিত্র ঘোষ, শান্তিনিকেতন।




   গত ২৫ শে ডিসেম্বর শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে পালিত হলো খ্রিস্ট উৎসব। 

উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়, সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য ছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ।

 মন্ত্রপাঠ, ক্যারল সংগীত, বাইবেল থেকে পাঠ ইত্যাদির মাধ্যমে স্মরণ করা হয় যীশু খ্রীস্ট কে। 




উপাসনা মন্দির প্রাঙ্গনে খ্রীস্ট উৎসব দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত। বিশ্বভারতীর ছাত্র রঙ্গীত সেনগুপ্তের কথায়-"

 প্রতি বছরের ন্যায় এবারও খ্রীস্ট উৎসব পালন করা হচ্ছে, ক্যারল সংগীত, বাইবেল থেকে পাঠ ইত্যাদির মাধ্যমে আমরা এখানে যীশু খ্রীস্ট কে স্মরণ করি"।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...