মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স, ইংরেজবাজার পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলের আনুষ্ঠানিক সূচনা করেন,জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার ঘোষ, ভাইস-চেয়ারম্যান দুলাল সরকার,মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ অন্যান্যরা।
শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে সুসজ্জিত মিছিল শুরু হয়। মিছিলে পা মেলায় বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা।
তামাক বিরোধী মিছিল সারা শহর পরিক্রমা করে আবার বৃন্দাবনী ময়দানে শেষ হয়।
এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ জানান, তামাকমুক্ত শহর গড়ে তুলতে আজকে মালদা জেলা প্রশাসন ইংরেজবাজার পৌরসভা এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে এই মিছিল।
প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি মিছিলে পা মেলান স্কুলের ছাত্রীরাও।
অন্যদিকে এ বিষয়ে ভাইস চেয়ারম্যান দুলাল সরকার জানান, মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে আজকে তামাক বিরোধী এক মিছিলের আয়োজন করা হয়েছে।
মোটা মালদা শহর পরিক্রমা করে মালদা কলেজ মাঠে গিয়ে শেষ হবে এই মিছিল। তামাক মুক্ত সমাজ গড়ার পাশাপাশি প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতামূলক মিছিল।
অন্যদিকে এই বিষয়ে মামলা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, সাধারণ মানুষদের পাশাপাশি ব্যবসায়ীদেরও সচেতন করতে বিরোধী মিছিল।
তার পাশাপাশি প্লাস্টিক বর্জন নিয়ে আজকের এই মিছিলে সচেতনতা করা হবে সাধারণ মানুষকে।
