প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের ১০৭ তম জন্মদিবস পালন ইংরেজবাজার পৌরসভা।

মালদা, ২৫ ডিসেম্বর : 




 প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের ১০৭ তম জন্মদিবস পালন ইংরেজবাজার পৌরসভা। 

বুধবার সকাল নয়টা নাগাদ, ইংরেজবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওমেন্স কলেজ রোড এলাকায় শান্তি গোপাল সেনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 



মাল্যদান করেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি। 

এছাড়াও ওয়ার্ডের গণমান্য ব্যক্তিরা পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

 ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি জানিয়েছেন, প্রতিবছর প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর জন্মদিবসে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...