শান্তিনিকেতন ,
গত ২৪শে ডিসেম্বর থেকে শান্তিনিকেতন পৌষ মেলায় চলছে বিনামূল্যে আইনি সচেতনতা শিবির ও পরামর্শদান।
জেলার আর্থিকভাবে ,ও সামাজিকভাবে দুর্বল, এবং নিপীড়িত মানুষদের বিনা খরচে আইনি সাহায্য ও মামলা দায়ের করে তাদের ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য ,বীরভূম জেলা ও মহাকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই সচেতনতা শিবির আয়োজন করেছে ।
মেলার তৃতীয় দিনে ডিস্ট্রিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট দলগুলিকে নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব দেবজ্যোতি মুখার্জি।
ছিলেন বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট দলের প্রতিনিধি গণ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী ঘোষ, যিনি ভারতের প্রথম লোকপাল।
বীরভূম জেলা সোশ্যাল অ্যাক্টিভিস্ট সংগঠনের সদস্য নুরুল হকের কথায় - 'আমরা খুবই উপকৃত যে এরকম আলোচনা সভায় উপস্থিত থাকতে পেরে ,
এই আলোচনা সভার ফলে বিভিন্ন মানুষ বিনামূল্যে ও বিনা খরচে আইনি পরিষেবাগুলি পাচ্ছে।'


