হাওড়ার মনুচক গ্রামে ভঙ্গ্ন কাঠের সেতু সংস্কার ও নতুন কংক্রিটের সেতু নির্মাণের দাবি উপেক্ষিত




হাওড়ার মনুচক গ্রামে ভঙ্গ্ন কাঠের সেতু সংস্কার ও নতুন কংক্রিটের সেতু নির্মাণের দাবি উপেক্ষিত,ক্ষুদ্ধ এলাকার আপামর জনসাধারণ,,,,,,

 হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত,জয়পুর থানার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনুচক গ্রামে অবস্থিত মজা বা কানা দামোদর নদীর জলনিকাশি খালের উপর আমতা সেচ দপ্তর নির্মিত, 




ভঙ্গ্ন কাঠের সেতু পুনরায় দ্রুত নির্মাণ করা ও মা মাটি মানুষের জননেত্রী, রাজ্যে ক্ষমতায় আসার পর এই স্হানে পাকাপোক্ত বা কংক্রিটের নতুন সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় মাটি পরীক্ষা করা হলেও কোনো এক অঙ্গাত কারনে বা প্রশাসনের এক শ্রেণীর আধিকারিক ও শাসক দলের নেতা সেজে বসে থাকা এক কুচক্রীর জন্য আজো পাকাপোক্ত বা কংক্রিটের নতুন সেতু নির্মাণ না হওয়ায় এলাকার আপামর জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে।


 বামফ্রন্ট সরকারের আমলে কাঠের সেতু তৈরি করা হলেও তিন চার বছর পর পর এই কাঠের সেতু নির্মাণ করা পুনরায় নির্মাণ করা চলছে কিন্তু রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠন হওয়ার পর পাকাপোক্ত বা কংক্রিটের নতুন করে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় মাটি পরীক্ষা করা হলেও দীর্ঘ সময় ধরে প্রশাসনের গাছাড়া বা ঢিলেঢালা ভাবের কারণে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি আজো অধরাই থেকে গেছে ,

 দিবারাত্রি কঠোর ভাঙ্গন সেতু দিয়ে জীবন যাপন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, 

কোন ধরনের দূর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময় তার সবকিছুর দায় দায়িত্ব কে নেবে?

 এলাকাবাসী জানান তারা পর্যায়ক্রমে সকল তথ্য চিত্র তুলে ধরে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন ও সাক্ষাৎ করেছেন তাদের দাবি পাকাপোক্ত বা কংক্রিটের নতুন করে সেতু নির্মাণের জন্য কিন্তু কোন এক মুখোশধারী দুর্বৃত্তদের চক্রান্তের শিকার হতে হচ্ছে এলাকার আপামর হাজার হাজার জনসাধারণকে, 

 জঘন্য মিথ্যাচার করে একটার পর একটা নির্বাচন পার হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে রূপ দান আর হচ্ছে না পাকাপোক্ত বা কংক্রিটের নতুন করে সেতু নির্মাণ। 

 এই সেতু দিয়ে হাট বাজার, প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল,কলেজ, আমতা দুই নম্বর ব্লক প্রশাসনের অফিস, অমরাগড়ি বিভূতি ভূষণ ধর গ্রামীন হাসপাতাল ও বিভিন্ন এলাকার কৃষি জমি ও বাড়িতে যাওয়া যায়।

 হাজার হাজার বিঘা জমিতে তিন চার ফসলি জমিতে যাওয়া যায়। 

 এলাকার আপামর জনসাধারণের উন্নয়ন ও কল্যাণ কর্ম যোগ্য কে সামনে রেখে অ রাজনৈতিক ভাবে , 

এলাকার আপামর জনসাধারণের স্বার্থে ও তাদের সাথে নিয়ে তিন গ্রামের তিন সমাজকর্মী বিমল দলুই,সেখ মন্টু ও সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক বাবু হক রাজ্যের ও হাওড়া জেলা উলুবেড়িয়া মহকুমা ও আমতা দুই নম্বর ব্লকের অন্তর্গত অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রয়োজনীয় সকল প্রকার জনপ্রতিনিধি ও আধিকারিক বর্গ দের সাথে কথা বলা সাক্ষাৎ করা আবেদন নিবেদন করা শুরু করেন এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেন। 

 দুই হাজার এগারো সালের এগারো ডিসেম্বর সেই থেকে পথচলা শুরু হয়, এগারো দফা দাবি নিয়ে গণ আবেদন নিয়ে। এলাকায় চাষের উন্নয়ন, জলনিকাশি খালের সংস্কার, বাঁশের সাঁকোর পরিবর্তে কাঠের সেতু নির্মাণ, রাস্তা ঘাট সংস্কার, পাকাপোক্ত পিচের পথ নির্মাণ,ভঙ্গন কাঠের সেতু সংস্কার, কাঠের সেতুর স্হানে পাকাপোক্ত বা কংক্রিটের নতুন সেতু নির্মাণ , 




প্রত্যন্ত অঞ্চলের সাথে সড়ক এর সাথে সংযোগ করতে পাকাপোক্ত পিচের পথ নির্মাণ। এই তিন উদ্যোগিকে নিয়ে এলাকায় ঘুরে ঘুরে সরকারের আধিকারিক বর্গ বেশ কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদন ও সংস্কার ও নতুন করে সেতু নির্মাণ করা,খাল সংস্কার করা, পথ নির্মাণ করা হয়েছে কিন্তু বাস্তবে এখনো কিছু কাজ দাবি অনুসারে হয়নি। 

 চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে বলে জানান তারা পর্যায়ক্রমে ঐ ছদ্মবেশী মুখোশধারী দুর্বৃত্তদের হাতে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...