রতুয়ার ভাদোতে স্কুল নির্বাচনে জয়ী তৃণমূল।

রতুয়া, ২৩, ডিসেম্বর :




 রতুয়া-১ ব্লকের ভাদো আদর্শ বটতলা হাই মাদ্রাসায় অভিভাবক নির্বাচন হয়ে গেল রবিবার।

 ৬ আসন বিশিষ্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে সিপিআইএম কংগ্রেস জোট ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হয়।

 ৬ টি আসনের মধ্যে তৃণমূল ৪, সিপিআইএম কংগ্রেস জোট ২ আসন দখল করে। এই ফলাফলের পর তৃণমূল শিবিরে খুশির হাওয়া। 

সোমবার ভাদো অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়।এদিন জয়ী তৃণমূল প্রার্থীদের সাথে নিয়ে আবীর খেলায় মাতেন সেখানকার তৃণমূল কর্মীরা। 




পাশাপাশি এক বিজয় মিছিলের আয়োজন করা হয় যা ভাদোর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। 

উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ হুমায়ন কবির সহ স্থানীয় তৃণমূলের কর্মীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...