কনকনে শীতে জুবুথুবু মালদা জেলা।

মালদাঃ




  শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশা। দুপুরে সামান্য রোদের উষ্ণতা। 

কিন্তু সন্ধ্যা নামতেই তাপমাত্রার পারদ নামে অনেকটাই।

 সেই কারণে বারে শীতের প্রকোপ।কনকনে শীতের হাত থেকে বাঁচতে রাস্তার ধারে কাঠ পুড়িয়ে আগুনের স্পর্শ নিল পথ চলতি মানুষেরা। 

শুক্রবার রাতে ইংরেজবাজার থানার মহেশপুর গাদুয়ারমোড়ে দেখা গেল কনকনে শীতের হাত থেকে বাঁচতে পথচারীরা কাঠ পুড়িয়ে আগুনের স্পর্শ নিচ্ছেন।

 আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী আরো কয়েকদিন থাকবে শীতের প্রকোপ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...