নিজের মাটির বাড়ি ভাঙার সময় দেয়াল চাপা পড়ে মৃত্যু এক প্রৌঢ়ের।

মালদা-‌




নিজের মাটির বাড়ি ভাঙার সময় দেয়াল চাপা পড়ে মৃত্যু এক প্রৌঢ়ের। এই ঘটনায় চাঞ্চল্য পুখুরিয়া থানা এলাকায়। 

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাহাতুবুদ্দিন শেখ(‌৬৫)‌। পুখুরিয়া থানার আড়াইডাঙ্গার খোলসান্না গ্রামে বাড়ি তাঁর। পেশায় তিনি চাষি ছিলেন।

 তাঁর মাটির বাড়িটি ভেঙে পড়ছিল। বাংলা আবাস যোজনা থেকে তিনি বাড়ি নির্মাণের অনুমোদন পেয়েছেন। 

পুরনো মাটির ঘরের জায়গায় তিনি নতুন বাড়িটি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। 

সেই জন্য মাটির ঘর ভাঙতে শরু করেন। ভাঙার সময় মাটির দেয়ালে চাপা পড়ে যান তিনি। 

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে আড়াইডাঙ্গা হাসপাতাল, পরে মালদা মেডিক্যালে আনা হলে রাতে তাঁর মৃত্যু হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...