প্রয়াত নেতার স্মরণে রক্তদান শিবির, উলুবেড়িয়া,
প্রয়াত জননেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন ঘোষের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো,
সারা ভারত ফরোয়ার্ড ব্লকের উলুবেড়িয়া শাখার উদ্যোগে উলুবেড়িয়া লকগেটে প্রয়াত নেতার মূর্তির পাদদেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়,
উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে র ব্লাড ব্যাংক এর মাধ্যমে এই রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়,
প্রায় শতাধিক স্বেচ্ছায় রক্তদান করেন,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সম্পাদক সৌম্যদীপ রায়, যুবলীগের তিয়াসা ব্যানার্জী,
কুতুবুদ্দিন আহমেদ, মতিয়ার রহমান মল্লিক, প্রমুখ,


