আর্থিক অভাব এর জন্য একদিন রাশিয়া গিয়ে, ডান্স স্পোর্টস অর্থাৎ ক্রিড়া নৃত্যে অংশগ্রহণ করতে পারে নি ,,
কিন্তু তার পরও জাতীয় স্তর , আন্তর্জাতিক স্তর পার করে সম্প্রতি বাংলাদেশে গিয়ে প্রায় ৫০ টি দেশের অংশগ্রহণকারী দের টেক্কা দিয়ে,
ডান্স স্পোর্টস - এর দুটি প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়ে এসেছে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যম গ্রামের বাসিন্দা স্বর্নাভ চক্রবর্তী ।
বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠ্যরত চৌদ্দ বছরের স্বর্নাভ বহু জায়গায় থেকেই ইতিমধ্যে সাফল্য অর্জন করেছে।ছেলের এই সাফল্যে গর্বিত বাবা - মা।
স্বর্নাভর মা জানান বিদেশের নানা জায়গা থেকে অংশগ্রহণের জন্য ছেলের ডাক আসছে, সেই দিক থেকে যদি সরকারের পক্ষ থেকে কোন সাহায্য পাওয়া যেত ,
ছেলের জন্য কিছুটা সুবিধে হত।
স্বর্নাভর বাবা কনস্ট্রাকশনের কর্মে যুক্ত।
বাংলাদেশে অংশগ্রহণ করতে যাওয়ার আগে "মাধ্যমগ্রাম আমার তোমার" নামক একটি ফেসবুক পেজ থেকে কয়েক জন মিলে ৫০০০ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বর্নাভকে।
যা পেয়ে অত্যন্ত আনন্দের সাথে ব্যাক্ত করেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্বর্নাভ চক্রবর্তী ।।



