দক্ষিণ দিনাজপুর,৩০ডিসেম্বর;
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে সোমবার বিকালে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বোর ডেঙ্গি এলাকায় দিদিকে বল কর্মসূচি পালন করা হয়।
এদিন প্রথমেই পথসভার পর এলাকার বিভিন্ন দোকান ও বাড়িতে গিয়ে দিদিকে বল প্রচার করেন তৃণমূল নেতা ও কর্মীরা।
দিদিকে বল প্রচারে গিয়ে এলাকার বিভিন্ন অসুবিধা গুলি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন নেতৃত্বে রা।
সোমবার বিকেলে গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বোর ডেঙ্গি এলাকা য় গলা শোরুম দিদিকে বল কর্মসূচি পালন করেন গঙ্গারামপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস কমিটি।
প্রথমেই পথসভা করা হয়, পথসভার পরেই এলাকার বিভিন্ন দোকান ও বাড়ি বাড়ি গিয়ে দিদিকে বল ফোন নাম্বার প্রচার করেন।
যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের কনভেনার অশোক বর্ধন,
গঙ্গারামপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি প্রবীর ঘোষ, স্থানীয় ওয়াড কাউন্সিলর দেবযানী দত্ত,
গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী শম্পা ঘোষ বিশ্বাস, সহ আরো অনেকেই।
দিদিকে বল প্রচারে গিয়ে ওই এলাকার পুনর্ভবা নদীর বাঁধ নির্মাণের কথা স্থানীয় বাসিন্দারা প্রচারে আসা নেতৃত্বে ওদের কাছে জানান।
তৃণমূল নেতৃত্বরা বিষয়টি চেয়ারম্যানের কাছে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে।
এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ জানিয়েছেন,আমাদের এলাকায় নদীর ধারে একটি বাঁধের খুব প্রয়োজন,
আজ আমরা দিদিকে বল প্রচারে আসা নেতার নেতৃত্বে র কাছে বিষয়টি তুলে ধরলাম।
এ বিষয়ে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের কনভেনার অশোক বর্ধন জানিয়েছেন,
দিদিকে বল প্রচারে এসে এলাকায় বাঁধ নির্মাণের কথা এলাকাবাসীরা জানিয়েছেন ,
আমরা চেয়ারম্যান কে জানিয়ে তা সমাধানের চেষ্টা করব।
গঙ্গারামপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি প্রবীর ঘোষ জানিয়েছেন,
9 নম্বর ওয়ার্ডে আজ আমরা দিদিকে বল প্রচার করলাম।
পথসভার পর এলাকার বিভিন্ন বাড়িও দোকানগুলিতে গিয়ে তাদের সুবিধা-অসুবিধা কথাগুলি জানলাম,
এলাকাবাসীর উঠে আসা অসুবিধার কথা চেয়ারম্যান সাহেবকে জানিয়ে তা সমাধানের চেষ্টা করব।

