২ লক্ষ টাকার জালনোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ।

মালদা,১২ ডিসেম্বর :



 ২ লক্ষ টাকার জালনোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। 

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বৈষ্ণনগর থানার পুলিশ ওই পাচারকারীকে জাল নোটসহ গ্রেপ্তার করে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাচারকারীর নাম, আনারুল ইসলাম (৩২)। বাড়ি বৈষ্ণবনগর থানার সব্দলপুর এলাকায়। 



বুধবার রাতে তার বাড়িতে হানা দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

ধৃতর কাছ থেকে উদ্ধার হওয়া নোটগুলি ৫০০ এবং ২০০০ টাকার নোট।

 জানা গিয়েছে, উদ্ধার হওয়া নোট গুলির মধ্যে ৫০০ টাকার নোট ২০০ টি। ৫০টি রয়েছে ২০০০ টাকার নোট। 

নোটগুলি কার কাছ থেকে নিয়ে কোথায় পাচার করছিল তা তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...