মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্মে দীক্ষাগ্রহণের দিনটি ছিলো ১৮৪৩ সনের ২১ ডিসেম্বর, বাংলায় ৭ইপৌষ,১২৫০।
১৮৯১ সালে মহর্ষির ইচ্ছায় এইদিনেই শান্তিনিকেতনে স্থাপিত হয় ব্রহ্মমন্দির।
দীক্ষা গ্রহণের পর থেকেই ৭ই পৌষ মহর্ষির জীবনে এক অন্য অর্থ বহন করে।
তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তিনি ১৮৪৫ সালে পলতার কাছে গেরেটির বাগানে এক মেলা পত্তন করেন।
এই মেলাতেই লুকিয়ে ছিলো বর্তমান পৌষমেলার ভ্রূণ।
দীর্ঘ পথ অতিক্রান্ত এবছরের পৌষমেলা ১২৩ বছরে পড়লো।
আজ ৭ই পৌষ ভোরবেলা গৌরপ্রাঙ্গনে বৈতলিক ও সানাই এর মধ্যে দিয়ে সূচনা হলো পৌষমেলার।


