২৫ শে ডিসেম্বর উপলক্ষে মালদার বাজারগুলিতে বিক্রি হতে শুরু হয়েছে বিভিন্ন ধরনের কেক।
এরমধ্যে নজর কেড়েছে খেজুর গুড়ের তৈরি কেক।
বুধবার সারা বিশ্বের সাথে মালদা জেলা বাসীও পালন করবে বড়দিন।
আর এই বড়দিন উপলক্ষে বাজারে বিক্রি শুরু হয়েছে রকমারি কেক।
মঙ্গলবার সকাল থেকে কেকের বিভিন্ন দোকানের ভিড় করে সর্ব ধর্মের মানুষ।মালদা শহরের কাজের সান্যাল রোড এলাকায় একটি দোকানের মানুষের ভিড় জমে নলেন গুড়ের তৈরি কেক কিনতে।
এর পাশাপাশি স্যান্টাক্লজ এর ছবি আঁকা ও ক্রিসমাস ট্রির আদলে তৈরি কেক কিনতে ভিড় দেখা যায় বহু মানুষের।
কেক কিনতে আসা ক্রেতারা জানিয়েছেন, এই বছর মালদায় প্রথম খেজুর গুড়ের তৈরি কেক কিনতে পাওয়া যাচ্ছে।
এর আগে খেজুর গুড়ের পায়েস পিঠে পুলি খেয়েছেন তারা। কিন্তু খেজুর গুড়ের স্বাদ এবার পাওয়া যাবে সম্পূর্ণ নিরামিষ কেকে।
তাই অন্য ধরনের স্বাদের কেক কিনতে ভিড় জমিয়েছেন তারা।
বড়দিন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই বাজারের বিভিন্ন দোকানে কেক কিনতে ভিড় দেখা যায়।
এর পাশাপাশি স্যান্টাক্লজ পুতুল, স্যান্টাক্লজের টুপি, ক্রিসমাস ট্রি, বেলুন সহ বিভিন্ন জিনিস কিনতে ভিড় দেখা যায় দোকানে।
মালদা শহরের রথবাড়ি ক্যাথলিক চার্চে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বুধবার সারা দিন ধরে।
মঙ্গলবার সেখানেও জোর কদমে চলে প্রস্তুতি।

