উলুবেড়িয়া ২ ব্লকের আশা কর্মীদের নিয়ে উলুবেরিয়া নিমদিঘির নিকট কিষাণ মান্ডিতে সম্মেলন হয় ।
এই সম্মেলন থেকে সাথী কোলে সভানেত্রী, সুপর্না পাল সম্পাদিকা ও সুমতি নস্কর কে কোষাধ্যক্ষ করে একটি নতুন শক্তিশালী ব্লক কমিটি গঠিত হয় ,
সম্মেলনে উপস্থিত ছিলেন ,পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে নিখিল বেরা ও ও শ্রাবন্তী মন্ডল।
এছাড়া অন্যান্য ব্লকের আশা কর্মীরাও উপস্থিত থেকে সম্মেলনটি কে সমৃদ্ধ করেন।
আগামী জানুয়ারি মাসে হাওড়া গ্রামীণ জেলার সম্মেলন করার সিদ্ধান্ত হয়।

