কনকনে ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার।

মালদা, 




 কনকনে ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার মানিকতলা এলাকায়।

 এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। জানা গেছে ওই বৃদ্ধার নাম গৌড় মনি মন্ডল।

 বয়স 75। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই বৃহস্পতি গত বুধবার রাতে বাড়ির সামনে কনকনে ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আগুন তাপছিল ওই বৃদ্ধা।




 ঠিক সে সময় অসাবধানতাবশত আগুন লেগে যায় ওই বৃদ্ধার শরিরে। এরপর পরিবারের লোকেরা অগ্নিদগ্ধ অবস্থায় ওই বৃদ্ধাকে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। 

একদিন চিকিৎসা চলার পর বৃহস্পতিবার রাত্রে মৃত্যু হয় ওই বৃদ্ধার।

 এই বিষয়ে ওই বৃদ্ধার ছেলে ফণিভূষণ মন্ডল জানান, কয়েকদিন ধরেই জেলাজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। ঠান্ডার হাত থেকে বাঁচতে চাই মা বাড়ির উঠোনে আগুন তাপছিল। 

ঠিক সে সময় অগ্নিদগ্ধ হয়ে পড়ে তার মা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসে তারা। গতকাল রাত্রে মারা যান তার মা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...