নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়া মোহনবাগান ফ্যান ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হল মহাসমারোহে।হাওড়ার বালিটিকুড়ী নবজাগরণ সংঘের মাঠে সম্প্রতি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাবের কার্যকরী সমিতির অন্যতম সভাপতি অসিত চ্যাটার্জির সভাপতিত্বকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের দিন সকাল থেকে শুরু হয় প্রভাত ফেরি।তারপর অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।এই রক্তদান শিবিরে আশিজন রক্তদান করেন। এখানে রঙবেরঙ সঙ্গীত সংস্থার পরিচালিত সঙ্গীতানুষ্ঠান মানুষের মন ভরিয়ে দেয়।ওইদিন বিকেলে মোহনবাগান মহিলা ফুটবল টিম একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলে।এই অনুষ্ঠানে একশটি ক্লাব ও বিভিন্ন প্রান্তে গড়ে ওটা ফুটবল ক্যাম্পের প্রতিনিধিদের ফুটবল উপহার দেওয়া হয়।এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায়।এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগানের বর্তমান ও প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসু, মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক দাস, অমর রায়, অমর গাঙ্গুলি প্রমুখ।এছাড়া সৃষ্টিধরে ঘোষ, অরবিন্দ গুহ , দেবাংশু দাস , মদন মিত্র, দিব্যেন্দু মুখোপাধ্যায়, সুব্রত পোল্ল্যে , তিলকেশ মন্ডল , তন্ময় চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।সমগ্র অনূষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন বাংলার প্রাক্তন ফুটবল প্রশিক্ষক তথা বিশিষ্ট শিক্ষক বিভাশ দেয়াশী ও ঝুমা চক্রবর্তী।
