পৌষমেলার শেষদিনে মেলার মাঠ পরিচ্ছন্নতার তদারকিতে উপাচার্য ,

অরিত্র ঘোষ, শান্তিনিকেতন ,,




রাত পোহালেই শেষ ২০১৯ সালের ১২৩ তম পৌষমেলা। তারই আগেরদিন উপাচার্যের নেতৃত্বে একটি দল ঘুরে দেখলেন মেলার পরিবেশ। 

ছাত্রদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক এর একটি দল কে নিয়ে পরিষ্কার করলেন মেলার মধ্যে জমে থাকা আবর্জনাও। 




মেলার মধ্যে থাকা কিছু খাদ্যবস্তুর দোকানের পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার নির্দেশও দিলেন সংশ্লিষ্ট দোকানদার দের । 

 মেলার মধ্যে জমে থাকা আবর্জনা গুলিকে চিহ্নিত করে, তা পরিষ্কার করার উদ্দেশ্যেই চালানো হয় এই স্বচ্ছতার অভিযান।

 প্রসঙ্গত মেলার শেষে দেখা যায় ঐতিহ্য মন্ডিত মেলার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন আবর্জনা, যা মেলা মাঠের ঐতিহ্য কে নষ্ট করে। 




ঐতিহ্য মন্ডিত মেলার মাঠ রক্ষার্থে এহেন কর্মসূচি প্রশংসনীয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...