মালদা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে অবস্থিত পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রাম।
তবে গ্রামের নামডাক ভূতগ্রাম হিসেবেই বেশি।
কেন?
কারণ মাসছয়েক আগে ভূতের আতঙ্কে বসত ভিটে ছেড়ে পালিয়ে ছিলেন গ্রামের প্রায় সব বাসিন্দা।
দফায় দফায় কথা বলে তাদের ভুল ভাঙিয়ে গ্রামে ফেরাতে সক্ষম হয়েছিল প্রশাসন।
প্রতিশ্রুতি মিলেছিল আঁধারে ডুবে থাকা ঐ গ্রামে তড়িঘড়ি মিলবে বিদ্যুৎ পরিষেবা।
যদিও বাস্তবে তা হয়নি। তাই আঁধারকে সঙ্গী করেই ফের আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বহু মানুষ।
মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে। সড়ক যোগাযোগ বলতে মেঠো পথ ছাড়া কিছুই নেই।
প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন গুজরান করেন এই গ্রামের বাসিন্দারা।
সেই গ্রাম বছরের পর বছর ধরে ডুবে অন্ধকারে।
গ্রা
মে যারা পড়াশোনার চেষ্টা চালাচ্ছে, বিস্তর সমস্যা হচ্ছে তাদেরও।
পুরাতন মালদার বিডিওকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, মাস চারেক আগে দায়িত্ব নিয়েছেন তিনি।
এই বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন।
যদিও তাতে আশ্বস্ত হতে পারছেন না ভূতগ্রাম বাসুদেবপুরের বাসিন্দারা।
