দুষ্কৃতীর হাত থেকে রক্ষা পেলেন পেট্রোল মালিক।
ঘটনাটি ঘটেছে দুপুর ১২:৩০ নাগাদ হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের বটতলা এলাকার এক পেট্রোল পাম্পের মালিকের সঙ্গে।
পেট্রোল মালিক চাচল এর এক ব্যাংকে টাকা জমা দিতে জাবার সময় কনুয়া গ্রামের কাছে তিন দুষ্কৃতী পথ আটকে বন্দুক দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।
মালিকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকেরা ছুটে আসলে দুষ্কৃতীরা মালিকের বাইকের চাবি নিয়ে চম্পট দেয়।
এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং দুষ্কৃতীদের তল্লাশি খোঁজশুরু করেছে।l

