)——শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২ তম জন্মোৎসব মহাসমারোহে পালিত হোলো

রীতা ভট্টাচার্য,(মন্তেশ্বর)—

 , বর্ধমান। 




 —শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২ তম জন্মোৎসব মহাসমারোহে পালিত হোলো মন্তেশ্বরের কুসুমগ্রাম সৎসঙ্গ কেন্দ্রে।

নহবত সানাইয়ের সুর ও উষাকীর্তনের মধ্য দিয়ে সকালের ব্রাহ্ম মূহূর্তেই শুরু হয় এই উৎসব।সমবেত বিনতিপ্রার্থনা,নামজপ,সঙ্গীতান্জলী,মাতৃসম্মেলন,সর্বসাধারণের জন্য ভান্ডারায় প্রসাদ বিতরণ সহ সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।




সারাদিন ধরে চলা এই উৎসবে।এই উৎসবের মূল আকর্ষণ ছিলো শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতি নিয়ে সুসজ্জিত রথ সহযোগে শোভাযাত্রার অনুষ্ঠান।




মহিলা ঢাকি সহ বিভিন্ন ধরনের বাদ্যিবাজনার তালে পা মেলান কয়েক হাজার মানুষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...