সরকারী উদ্যোগে পিঁয়াজ বিক্রি, উলুবেড়িয়া,
পিঁয়াজ এর মূল্য বৃদ্ধির ফলে ,
সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে,
বাজারে কোথাও পিঁয়াজের খুচরা মূল্য 120টাকা, আবার কোথাও 140টাকাকেজি,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাষ্ক ফোর্স বাজারে হানা দিচ্ছে,
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রেশনের মাধ্যমে বা সুফল বাংলার স্টলে পিঁয়াজ বিক্রি হবে 59টাকা কেজি দরে,
সেই মতো উলুবেড়িয়া 1নং ব্লকের ভিডিও কার্তিক চন্দ্র রায়ের নেতৃত্বে হীরাপুর ভাগীরথী এস জে এস স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে 59টাকা কেজি দরে বিক্রি শুরু করেন,
বহু মানুষ উৎসাহিত হয়ে লাইনে দাঁড়িয়ে পিঁয়াজ কেনেন, এবং সন্তোষ প্রকাশ করেন,



