মেলায় আগত কুটির শিল্পীদের হাতে শীতবস্ত্র ও কম্বল প্রদান

অরিত্র ঘোষ,

 শান্তিনিকেতন পেশাগত ভাবে সবাই ভিন্ন, কিন্তু মানবিকতার দিক থেকে সবাই যেন এক আত্মা। 




কেউবা সারাদিন খবরের খোঁজে ব্যাস্ত , 

কেউবা অপরাধী দের খোঁজার জন্য ব্যাস্ত। আজ তাদেরই মানবিকতার মুখ দেখল পৌষমেলায় আগত খোলা আকাশের নিচে পসরা সাজিয়ে বসে থাকা কুটিরশিল্পীরা। 

 বীরভূম পুলিশ, বীরভূম সাংবাদিক, বিশ্বভারতীর এন এস এস ভলিন্টিয়ার, আইনি সচেতনতা কেন্দ্র,ও জেলা ব্লাড ডোনার্স এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগত কুটিরশিল্পী দের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হলো। 




উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার অফিসার ইনচার্জ কস্তুরী মুখার্জী চ্যাটার্জি, জেলা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক নুরুল হক, ছিলেন বীরভূম সাংবাদিক দের পক্ষে অভিষেক দত্ত রায়, ইন্দ্রজিৎ রুজ, প্রসেনজিৎ মালাকার, রাজীব দাস, শুভদীপ প্রামানিক, অমরনাথ দত্ত সহ আরও বিশিষ্ট সাংবাদিক গণ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...