কথাটা শুনলেই আমাদের প্রথমে মনে পড়ে ডাক্তার, পুলিশ, শিক্ষক এদের কথা।
কিন্তু আমি আজ যার কথা বলবো তিনিও একজন শিক্ষক কিন্তু অন্যরকম শিক্ষক এবং আমাদের সমাজের পথপ্রদর্শক।
এককথায় বলতে গেলে সামাজিক বিভিন্ন কর্মসূচিগুলি কে নাচ ও গানের মধ্যে দিয়ে সকলের কাছে পৌঁছে দিচ্ছেন, একদিকে যেমন মানুষের মনোরঞ্জন হচ্ছে, সেরকম আবার বিভিন্ন কর্মসূচির কথা মানুষ জানতেও পারছেন।
তিনি আর কেউ নন মাননীয় শ্রী অভিষেক দত্ত, বোলপুর নৃত্যনিকেতন ড্যান্স গ্রুপ এর কর্ণধার।
তার ছোট ছোট ছাত্র/ছাত্রী দের নিয়ে তিনি পৌঁছে যান জেলার বিভিন্ন প্রান্তে এবং নৃত্যনাট্য এর মাধ্যমে তুলে ধরেন বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠান যেমন- সেফ ড্রাইভ সেভ লাইফ, পুলিস মানুষের বন্ধু, পরিবেশ বাঁচাও, ইত্যাদি বিভিন্ন জনসচেতনতা মূলক অনুষ্ঠান।
সত্যি কথা বলতে প্রকৃত সমাজ বন্ধু কিন্ত এই অভিষেক দত্ত।


