পূর্ব বর্ধমান।
পূর্ব বর্ধমানের আউসগ্রামের গেঁড়াই গ্রামে বিশিষ্ঠ সমাজসেবী দাতা আব্দুল লালনের উদ্যোগে হাড় কাঁপানো ঠান্ডায় কম্বল বিতরন ও সব সম্প্রদায়ের মানুষের জন্য দোয়ার মজলিসের আয়োজন করা হয়।
এমন দিনেই দাতা আব্দুল লালন সাহেবের মা গত বছরের ১৮ ডিসেম্বর ইন্তেকাল ( ইন্না লিল্লাহে...) করেন।
লালন সাহেব তার মা হালিমা বিবির মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষ্যে এই দোয়ার মজলিস ও কম্বল বিতরনের উদ্যোগ নিয়েছেন।
এদিন সন্ধ্যায় আউসগ্রাম থানা এলাকার গরিব, দুঃস্হ মানুষকে হাঁড় কাপানে শীতে কম্বল প্রদান করেনন।
এবং বহু মানুষকে খাওয়ার দাওয়াতও দেন।
পাশাপাশি প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ আল্লামা হজরত মৌলনা মহম্মদ আলাউদ্দীন রেজবী সাহেব তার মায়ের দোয়ার মজলিসের প্রধান বক্তা হিসেবে বক্তৃতা পেশ করেন।
উপস্হিত ছিলেন গেঁড়াই জুম্মা মসজিদের ইমাম গোলাম মোর্তজা সহ বহু আলেম ওলামা ও বিশিষ্ট ব্যাক্তিরা।
এদিন হাঁড় কাঁপানো ঠান্ঠাকে উপেক্ষাকে হাজার হাজার ইমানদ্বার মুসলিমদের পাশাপাশি আউসগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম পথিকৃত দাতা আব্দুল লালনের ডাকে সাড়া দিয়ে হিন্দু সম্প্রদায়েরও প্রচুর মানুষের জমায়েত হয়।
এদিন তিনি দুঃস্হ বেশ কিছু ছাত্রকে ২০০০ টাকা করে দেওয়া হয়। এদিন পাঁচ হাজার মানুষকে নৈশ ভোজও দেওয়া হয়।


