এনআরসির প্রতিবাদে অগ্নিগর্ভ হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন। শনিবার বিকেলে , হাজারো বিক্ষোভকারীরা সেখানে জমায়েত হন।
রেল লাইনের উপর টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এন আর সির বিরুদ্ধে স্লোগান তুলে দীর্ঘক্ষন ধরে তারা বিক্ষোভ দেখান সেখানে।
বিকেল , মালদা কাটিহার লোকাল ট্রেনটি আপ লাইন ধরে স্টেশনে ঢুকলে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে বলে অভিযোগ।
ভাঙচুর চালানো হয় স্টেশনের বিভিন্ন জায়গায়।
এনআরসির বিরোধিতা করে হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ জমায়েত হন হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে।
এনআরসির বিরোধিতায় দীর্ঘক্ষন ধরে তারা টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে বেশ কয়েকজন যাত্রী ও রেল কর্মী আহত হয় এবং খবর সংগ্রহ করতে গিয়ে জখম হন চিত্র সাংবাদিক তনুজ জৈন ।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
তাদের সামনে এনআরসির বিরোধিতা করে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা স্লোগান দেন কোন ভাবেই তারা পশ্চিমবঙ্গে এনআরসি চালু হতে দিবেন না।
এনআরসি বিরোধিতা করি তাদের এদিনের বিক্ষোভ বলে জানা গিয়েছে।


