আমতা১ ব্লকের মিড ডে মিল কর্মী ইউনিয়নের সভানেত্রী, হোসেনারা বেগমের সহযোগিতায় চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ১০ই ডিসেম্বর চন্দ্রপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ঐ স্কুলের প্রধান শিক্ষক রমেন কোলে, আশা কর্মী হোসেনারা বেগম ও সারা বাংলা মিড-ডে মিল ইউনিয়নের সহ সভাপতি নিখিল বেরা।
উপস্থিত মিড-ডে মিল কর্মীরা আমত১ ব্লকের বিভিন্ন স্কুলে স ্ গঠন গড়ে তুলে ৩০শে ডিসেম্বর রাজভবন অভিযানের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন।
