ড্রেন পরিষ্কারের সময় মৃত সদ্যোজাতর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইংরেজবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এক নম্বর গভমেন্ট কলোনি এলাকায়।
সোমবার সকালে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে হাইড্রেন থেকে উদ্ধার হয় সদ্যজাতর দেহ।
ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা ভিড় জমান সেখানে। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর।
কিভাবে ওই শিশুটির দেহ হাইড্রেনে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। জানা গিয়েছে উদ্ধার হওয়া সদ্যোজাত দেহটি পুত্র সন্তানের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


