মালদা,
পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নদর্মার সমস্যা। নীচু এলাকা বলে নর্দমার জল উপচে রাস্তায় দাঁড়িয়ে থাকে।
বছরভর এই নোংরা জল-ছবি দেখা যায়। স্বাভাবিকভাবে সমস্যায় সংশ্লিষ্ট সুভাষপল্লী এলাকার মানুষেরা।
তাঁদের সুরাহা করতে এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নুর।
নিজে এসে এলাকাগুলি ঘুরে ঘুরে দেখেন। এমনকী সেই ছবি তুলে মোবাইল বন্দিও করেন।
পাশাপাশি এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেন, রেলের সঙ্গে কথা বলার পাশাপাশি অন্যান্য দপ্তরে কথা বলে অবিলম্বে তার পথ বের করা হবে।
২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় নির্দমা থাকলেও তা অকেজো।
নীচু জমি হওয়ায় নর্দমার নোংরা জল দাঁড়িয়ে থাকে এলাকায়। সেই জল মারিয়েই এলাকাবাসীদের যাতায়াত করতে হয়। বর্ষার সময় অল্প বৃষ্টিতেই এক হাঁটু জল।
এদিকে, ওয়ার্ডের কাউন্সিলর থাকলেও, আইনি সমস্যার জন্য তিনি কোনও কাজ করতে পারছেন না ওয়ার্ডে।
এদিকে দিনকে দিন সমস্যা বাড়তেই আছে। বাধ্য হয়ে বাসিন্দারা জেলা সভানেত্রী তথা রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ার পার্সন মৌসম নুরের কাছে ছুটে যান।
তিনি এলাকায় এসে পরিদর্শনের আশ্বাস দেন বাসিন্দাদের।
সেই মতো তিনি এদিন সকালে এলাকায় আসেন। মৌসম বলেন,‘এই জায়গাটির পাশেই রয়েছে রেলের জায়গা।
রেল কিছু দিন আগে একটি ড্রেনের কাজ শুরু করেছিল। কিন্তু কোনও কারণে সেটি বন্ধ হয়ে রয়েছে।
এখন যদিও ওই ড্রেনের সঙ্গে এই ড্রেনটি জুড়ে দেওয়া যায়, তাহলে সমস্যার সমাধান মিলবে।’
তিনি আরও বলেন,‘এ জন্য আমাকে রেলের ডিআরএম, জেলাশাসক রাজর্ষি মিত্র, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষের সঙ্গে কথা বলতে হবে।
তারপর ব্যবস্থা নেওয়া যাবে। আশা করি শীঘ্রই এর স্থায়ী সমাধান করতে পারবো।’


