পাড়ার মধ্যে সালশি সভাতে মীমাংসার চলাকালীন গৃহবধূকে রড দিয়ে মার.

কালনা, বর্ধমান,




 পাড়ার মধ্যে সালশি সভাতে মীমাংসার চলাকালীন গৃহবধূকে রড দিয়ে মার. আহত গৃহবধূ কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন. 

ঘটনাটি কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর গ্রামের. বেশ কিছুদিন ধরেই বাড়ির সামনে দিয়ে যাতায়াতের যাতায়াতের রাস্তা দেওয়াকে কেন্দ্র করে ঝামেলায় জড়ায় কালনা কৃষ্ণদেবপুর এর বাসিন্দা মেনোকা মন্ডল ও প্রতিবেশী প্রদীপ বিশ্বাস. 




ঘটনাটির মীমাংসা করে দেওয়ার জন্য গতকাল রাতে স্থানীয় পঞ্চায়েত সদস্য আনন্দ সাধুর নেতৃত্বে একটি আলোচনা সভা বসে এলাকাতেই. তখনই অভিযুক্ত প্রদীপ বিশ্বাস এই মীমাংসা মানি না বলে অতর্কিতে মেনোকা মন্ডল এর মাথায় রড দিয়ে হাত করেন আঘাত করেন. 

ঘটনাস্থলেই রক্তাক্ত হয় মেনোকা দেবী. তারপর তাকে উদ্ধার করে কালনা হসপিটালে ভর্তি করে পরিবারের লোক জনেরা. 

 অভিযুক্ত প্রদীপ বিশ্বাস পলাতক .

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...