এনআরসি আতঙ্কে আতঙ্কিত মালদার হরিশ্চন্দ্রপুর থানা ভালুকা এলাকার বাসিন্দারা।
সোমবার সকাল থেকেই আধার কার্ড সংশোধনের জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ভিড় জমান প্রায় হাজার পাঁচেক স্থানীয় বাসিন্দারা।
তবে ব্যাংক খুলতেই স্থানীয় বাসিন্দারা জানতে পারেন মাত্র 50 জনের আধার কার্ড সংশোধন কিংবা নতুন করে তৈরীর কাজ হবে।
তারপরে হুড়োহুড়ি পড়ে যায় ব্যাংক চত্বরে। এরপরই উত্তেজিত মানুষ ভাঙচুর চালায় সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে।
ঘটনার খবর পেয়ে পুলিশ হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

