টানাপোড়েনের পৌষমেলা ২০১৯

অরিত্র ঘোষ,শান্তিনিকেতন,




      অবশেষে জট কাটলো শান্তিনিকেতনের পৌষমেলার। 

পৌষমেলা কতৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ী সমিতির দ্বন্দ্বের মধ্যে প্রায় অনিশ্চিয়তার মুখে পড়েছিল ১২৩ তম পৌষমেলা।

দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ রাজি হওয়ায় জোর কদমে মেলা মাঠে শুরু হয়েছে মেলার প্রস্তুতি। 




 এই বছর মেলায় অতিরিক্ত নিরাপত্তার জন্য মোতায়েন থাকছেন প্রাক্তন সেনা কর্মীরা। 

 আগামী ৭ই পৌষ অর্থাৎ ২৪ শে ডিসেম্বর থেকে শুরু পৌষমেলা চলবে ২৭ শে ডিসেম্বর পর্যন্ত। মেলার প্রস্তুতির কাজ শুরু হলেও এবছরের মেলা কিছু টা হলেও খাপছাড়া হবে বলে আশা করছেন স্থানীয় মানুষজন। 




দোকান পত্তর এর সংখ্যা খুবই কম।। কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের কাছে এবছর মেলায় আগত দর্শনার্থীদের কাছে পরিবেশবান্ধব পৌষমেলা উপহার দেওয়ায় সবথেকে বড় লক্ষ্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...