মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রেও শনিবার এনআরসি ও সিএএ-‌র বিরোধীয় প্রতিবাদ ধর্ণায় বসে তৃণমূল কংগ্রেস,

মালদা,


-‌জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রেও শনিবার এনআরসি ও সিএএ-‌র বিরোধীয় প্রতিবাদ ধর্ণায় বসে তৃণমূল কংগ্রেস। 

এদিন ‘‌নো এনআরসি, নো সিএএ শ্লোগান তুলে প্রতিবাদ করেন কর্মীরা।

 তাদের মতে ভারতবর্ষের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের ওপর চরম আঘাত আনতে চলেছে বিজেপি সরকার।




 এদিন কেন্দ্রের শাসক দল বিজেপি-‌কে তোপ দেগে বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন,‘‌এদিন দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিটি বিধানসভা এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ করা হচ্ছে। 

এদিন মোথবাড়ি চৌরঙ্গি মোড়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ।

 কেন্দ্রীয় বিজেপি যতই বিভানের রাজনীতি করুক না কেন, বৈচিত্র‌্যের মধ্যে এই ঐক্যের মাটি কিছুতেই আমরা নষ্ট হতে দেব না।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...