দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ ভলিবল খেলার আয়োজন করল বি এস এফ।
মঙ্গলবার সন্ধ্যায় মালদা জেলার ইংরেজবাজার থানার মহদীপুর সীমান্ত এলাকায় খেলার আয়োজন করা হয়।
দুই দেশের খেলোয়ারদের নিয়ে দুটি দল তৈরি করা হয়। দুই দলেই দুই দেশের খেলোয়াড়রা অংশ নিয়ে এই খেলায় অংশ নেয়।
মৈত্রীর বার্তা দিতে দুই দেশের খেলোয়াড়রা প্রদর্শনীমূলক ভলিবল খেলায় অংশ নেন।
মৈত্রীর ভলিবল খেলা দেখতে বিএসএফ এবং বিজিবি অফিসারেরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন আশপাশ থেকে আসা হাজারো গ্রামবাসী।
তারা বন্ধুত্বপূর্ণ এই ভলিবল খেলা দেখে আনন্দ উপভোগ।
করতালির মাধ্যমে দুই দেশের খেলোয়াড়দের উৎসাহিত করেন তারা।
দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করে খেলা শুরু হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে বিএসএফের এই উদ্যোগ।
খেলার শুরুতে এবং শেষে দুই দেশের খেলোয়াড়রা একে অপরের করমর্দন করে অভিবাদন জানান।
এই খেলার মাধ্যমে তারকাটা এপার বাংলা ওপার বাংলা যেন মিলেমিশে একাকার হয়ে যায়।
খেলায় ভালো প্রদর্শনী দেখে দুই দেশের খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহিত করেন দর্শকরা।
ভলিবল খেলা দেখতে মহদীপুর সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডেন্ট অনিল কুমার হটকর, বর্ডার গার্ড অফ বাংলাদেশের মেজর মিজানুর রহমান খান মধুপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য অফিসার ও জওয়ানরা।
মৈত্রীর ভলিবল খেলা নিয়ে অনিল কুমার হটকর বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য বিএসএফ এর উদ্যোগে এই ভলিবল খেলার আয়োজন করা হয়।
বর্ডার গার্ড অফ বাংলাদেশের মেজর মিজানুর রহমান খান বলেন, দুই দেশের খেলোয়াড়রা বন্ধুত্বপূর্ণ প্রদর্শনীমূলক ভলিবল খেলায় অংশ নেয়।
এই বন্ধুত্বপূর্ণ ভলিবল খেলায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে বলে জানান তিনি।

