এনআরসি ও ক্যাবের বিরোধিতায় জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল মালদা শহরে।

মালদা, ২৩ ডিসেম্বর :




 সোমবার বেলা ১টা নাগাদ, মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। 

মিছিলে অংশ নেন ইংরেজবাজার পৌর সভার পৌর প্রধান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, উপ পৌর প্রধান দুলাল সরকার, যুব তৃণমূল নেতা অম্লান ভাদুড়ি, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,বিধায়ক সমর মুখার্জী, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল সহ জেলা নেতৃত্ব ও বিভিন্ন ব্লক থেকে আসা কর্মীসমর্থকরা। 

 মিছিল সারা শহর পরিক্রমা করে, রবীন্দ্র এভিনিউয়ে শেষ হয়। 

 এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন, জেলা তৃণমূল নেতৃত্ব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...