৭২তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে, জয়ন্ত স্মৃতি সংঘও বীরভূম ডিস্ট্রিক্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোসাইটির যৌথ পরিচালনায় ভুবনডাঙ্গা রামকৃষ্ণ চেতনালোকে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
উদ্বোধনী সংগীত এর মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠানের শুভ সূচনা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বীরভুম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব তথা জজ সাহেব মাননীয় দেবজ্যোতি মুখোপাধ্যায় মহাশয়, ছিলেন বিশিষ্ট আইনবিদ ডঃ মানবেন্দ্র ভৌমিক মহাশয়,মাননীয় মোহিত সাহা(ডাক্তার বিশ্বভারতী), ও বিশিষ্ট মানুষ মানুষ জনেরা ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন বীরভূম ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি মাননীয় প্রতিভা গাঙ্গুলী মহাশয়া।
সংঘের পক্ষ থেকে বক্তব্য রাখেন জয়ন্ত স্মৃতি সংঘ এর সম্পাদক মাননীয় শুভাশিস খামরাই রায় মহাশয়।
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বীরভুম ডিস্ট্রিক্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোসাইটির সম্পাদক মাননীয় নুরুল হক মহাশয়। সকলের উপস্থিতিতে মূল্যবান বক্তব্য সভা টিকে প্রাণবন্ত করে তোলে ।
পি এল বি মঈন উদ্দিন আহমেদ জানান- আগামী দিনে তারা জনসেবার উদ্দেশ্যে বৃহত্তর মানুষের স্বার্থে কাজ করে যাবে।


