মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে এই ক্রীড়া উৎসব পালন হচ্ছে ।
এই খেলায় মুলত জেলার সমস্ত প্রাথমিক, নিন্ম বুনিয়াদি বিদ্যালয়,মাদ্রাসা,শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা হয়।
গত এক মাস ধরে পাঁচটি ধাপে এই খেলা সম্পন্ন হচ্ছে । খেলায় জেলার সাতটি জোনের ১৮০ জন ক্ষুদে ক্রীড়াবিদ অংশগ্রহণ করে ।
বুধবার শিশু দের মাপজোক
সংবর্ধনা ও খেলার জুতা প্রদানের মাধ্যমে এই খেলার শুভ সূচনা হয় । দ্বিতীয় দিনে পতকা উত্তোলন ও মার্চ পাস্ট মাধ্যমে এই খেলার শুভ সুচনা হয় ।
পতকা উত্তোলন করেন শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং , এ ডি এম জি ।ও জেলা বিদ্যালয় পরিদর্শক সুনীতি সাপুই ।
খেলার শুরুতে ছাত্র ছাত্রী দের মশাল দৌড় মালদা কলেজ থেকে শুরু করে মাঠে প্রবেশ করে।এর পর ছাত্র ছাত্রী দের শপথ গ্রহণ ও উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার মধ্যে দিয়ে এদিনের খেলা সম্পন্ন হয় ।
এই খেলায় তিনটি গ্রুপে ৭৫, ১০০ , ২০০ , দৈর্ঘ্য লণ্ঠন, উচ্চ লম্ফন, হাড়ি ভাঙা , জিবন্যাসটিক সহ মোট ২৮ টি ইভেন্টের খেলা হবে ।
এই জেলা শিশু ক্রীড়ার খেলাতে যে সাতটি জোন অংশ গ্রহণ করে সেগুলো হলো,
কালিয়াচক,গাজোল ,চাচল, হরিশ্চন্দ্রপুর,রতুয়া , ইংলিশবাজার ,হবিপুর জোন ।

