বড়দিনের উৎসবে স্যান্টাক্লজ সেজে শহরবাসী কে আনন্দ দিতে মেতে উঠল একটি স্কুলের আবাসিক ছাত্র রা।
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এ সকাল থেকে স্যান্টাক্লজ সেজে শহরে ঘুরে ঘুরে কাঁধে থাকা থলে থেকে বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে চকলেট, কেক খাওয়ান ওরিয়েন্ট ন্যাশনাল স্কুলের আবাসিক ছাত্ররা।
স্যান্টাক্লজ এর থেকে উপহার পেয়ে খুশি শহরবাসী।
২৫ ডিসেম্বর বড়দিন অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মদিন।
এই দিনটি শুধু খ্রিস্টান সম্প্রদায় মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এই দিনটি সমস্ত ধর্মের মানুষ যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক খেয়ে দিনটি পালন করে থাকেন।
এমনই একটি দিনে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর অরিয়েন্ট ন্যাশনাল স্কুলের আবাসিক ছাত্ররা স্যান্টাক্লজ সেজে শহরবাসীকে বড়দিনের আনন্দ দিতে চকলেট, কেক, উপহার নিয়ে বেরিয়ে পড়েন শহরে।
ছোট থেকে বৃদ্ধ সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে বলে, হ্যান্ডশেক করেই কাঁধে থাকা উপহারের থলে থেকে চকলেট ও কেক তাদের হাতে তুলে দেওয়া হয়।
স্যান্টাক্লজ সেজে থাকা ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল এর ছাত্র কমল সরকার জানিয়েছেন, শহরবাসীকে বড়দিনের আনন্দ উপহার দিতে অরিয়েন্ট ন্যাশনাল স্কুল এর কর্মকর্তারা আমাদের স্যান্টাক্লজ সেজে ছোট থেকে বড় সবাইকে কেক, চকলেট উপহার দেওয়ার কথা বলেছেন।
এমন কাজে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাই ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল এর কর্মকর্তা রাজেশ্ স্যার ও রাহুল স্যার কে।
স্যান্টাক্লজ থেকে উপহার পেয়ে বাচ্চারা যেমন আনন্দিত তেমন ই শহরবাসী ও খুশি হয়েছেন।
