রবিবারও অব্যাহত শীতের কাঁপুনি।
ঘন কুয়াশায় ঢাকা শহর।
এর মধ্যেই পুরাতন মালদার সাহাপুর এলাকা থেকে কাজের তাগিদে ইংরেজবাজারের বিভিন্ন জায়গায় কাজে যোগ দিতে আসলেন পুরুষ ও মহিলারা।
মহানন্দা নদী পারাপারের সময় চাদরমুড়ি দিয়ে নৌকা পারাপার করলেন যাত্রীরা।
গত কয়েকদিন ধরে জেলাজুড়ে পড়েছে হাড় কাঁপানো শীত। রাস্তাঘাটে লোকসংখ্যার আনাগোনাও কম।
কিন্তু যে কয়জন রাস্তায় বেরিয়েছেন তাতে গাইছিল একাধিক গরম পোশাক।
খেয়া ঘাটের মাঝি থেকে শুরু করে যাত্রীদের গায়েও লক্ষ্য করা গেল একাধিক গরম পোশাক।
রবিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল শহর।
